Skip to content

সহায়তা কেন্দ্র

ভাড়া হবে কীভাবে ব্যবহার করবেন

ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের জন্য ধাপে ধাপে গাইড — সঠিক বাসা খোঁজা থেকে শুরু করে প্রপার্টি যোগ, আপডেট ও পরিচালনা পর্যন্ত।

ভাষা

ভাড়াটিয়াদের জন্য

1

অ্যাকাউন্ট তৈরি করুন

অ্যাকাউন্ট ছাড়াও বিজ্ঞাপন দেখা যায়। তবে লিস্টিং সেভ করতে ও দ্রুত মালিককে মেসেজ দিতে লগইন করুন।

  1. 1

    Sign up খুলুন

    উপরে ডানদিকের “Sign up” চাপুন (মোবাইলে আগে মেনু ☰ খুলুন)।

  2. 2

    ইমেইল যাচাই করুন

    নাম, ইমেইল ও ফোন নম্বর দিন, তারপর ইমেইলে আসা ৬ ডিজিটের কোড লিখুন। কোডটি ৫ মিনিট কার্যকর থাকে।

  3. 3

    অথবা Google দিয়ে

    “Continue with Google” চাপলে এক ক্লিকেই লগইন — কোনো পাসওয়ার্ড লাগবে না।

টিপস

  • পাসওয়ার্ড ভুলে গেছেন? লগইন উইন্ডোতে “Forgot password” চেপে রিসেট কোড নিন।
3

লিস্টিং সেভ ও তুলনা করুন

সিদ্ধান্ত নেওয়ার আগে পছন্দের তালিকা তৈরি করে রাখুন।

  1. 1

    হার্ট চাপুন

    যেকোনো বিজ্ঞাপনের কার্ডে বা বিজ্ঞাপনের পেজে ♡ চাপুন। সেভ হলে লাল হয়ে যাবে।

  2. 2

    তালিকা খুলুন

    Dashboard → Saved-এ সব সেভ করা বিজ্ঞাপন দাম ও লোকেশনসহ পাশাপাশি দেখুন।

  3. 3

    দরকার না হলে সরান

    সেভ করা কার্ডে “Remove” চাপুন, অথবা আবার হার্ট চাপুন।

টিপস

  • সেভ করা বিজ্ঞাপন ভাড়া হয়ে গেলে বা সরিয়ে নিলে “No longer available” দেখাবে।
4

নতুন প্রপার্টির অ্যালার্ট পান

প্রতিদিন খুঁজতে হবে না — আপনি কী চান বলে দিন, প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা জানিয়ে দেব।

  1. 1

    অ্যালার্ট তৈরি করুন

    লোকেশন, ধরন ও বাজেট দিয়ে সার্চ করে “🔔 Notify me” চাপুন। অথবা Dashboard → Alerts → “New alert” খুলুন।

  2. 2

    চাহিদা লিখুন

    লোকেশন: যত গভীরে চান বাছুন (শুধু জেলা, অথবা এলাকা পর্যন্ত) — ফাঁকা রাখলে যেকোনো জায়গা। প্রপার্টির ধরন: একটি ধরন অথবা “Any type”। ভাড়া: সর্বনিম্ন ও / বা সর্বোচ্চ, অথবা ফাঁকা রাখুন। আপনার সব শর্ত মিললেই কেবল জানানো হবে।

  3. 3

    কীভাবে জানবেন বাছুন

    ড্যাশবোর্ডের ঘণ্টা 🔔 সবসময় চালু থাকে। চাইলে মোবাইল / ব্রাউজার নোটিফিকেশন ও ইমেইলও পেতে পারেন।

  4. 4

    মোবাইল নোটিফিকেশন চালু করুন

    Alerts (বা Settings) পেজে “Phone & browser notifications” চালু করে “Allow” চাপুন। যে ফোন বা কম্পিউটার ব্যবহার করেন, প্রতিটিতে একবার করে চালু করুন।

  5. 5

    মিলে যাওয়া প্রপার্টি খুলুন

    নোটিফিকেশনে চাপ দিলেই নতুন প্রপার্টিটি খুলবে — অন্যদের আগে মালিকের সাথে যোগাযোগ করুন।

  6. 6

    অ্যালার্ট পরিচালনা

    সুইচ দিয়ে অ্যালার্ট বন্ধ রাখুন, এডিট বা ডিলিট করুন। সর্বোচ্চ ১০টি অ্যালার্ট রাখা যায়।

টিপস

  • বিজ্ঞাপন অনুমোদিত হয়ে Live হলেই শুধু জানানো হয় — ভুয়া বা অপেক্ষমাণ বিজ্ঞাপনের খবর কখনো যায় না।
  • iPhone-এ নোটিফিকেশন পেতে আগে ভাড়া হবে হোম স্ক্রিনে যোগ করুন (Share → Add to Home Screen)।
5

মালিকের সাথে যোগাযোগ করুন

সরাসরি মালিকের সাথে কথা বলুন — কোনো দালাল নেই, কোনো ফি নেই।

  1. 1

    ফোন নম্বর দেখুন

    বিজ্ঞাপনের পেজে “Show phone number” চাপুন, তারপর কল করুন বা নম্বর কপি করুন।

  2. 2

    WhatsApp

    “WhatsApp” চাপলে ওই বিজ্ঞাপন নিয়ে একটি তৈরি মেসেজসহ চ্যাট খুলবে।

  3. 3

    মেসেজ পাঠান

    “Message the owner” ফর্মে আপনার নাম, মোবাইল নম্বর ও প্রশ্ন লিখুন। মালিক ইমেইলে ও ড্যাশবোর্ডে পাবেন এবং আপনাকে কল করবেন।

  4. 4

    শেয়ার করুন

    “Share” চেপে বিজ্ঞাপনটি পরিবার বা বন্ধুদের WhatsApp বা Facebook-এ পাঠান।

টিপস

  • দেখতে যাওয়ার আগে অ্যাডভান্স, সার্ভিস চার্জ, বিল ও নোটিশ পিরিয়ড সম্পর্কে জেনে নিন।
6

নিরাপদে ভাড়া নিন ও সমস্যা রিপোর্ট করুন

কিছু সহজ অভ্যাস আপনার টাকা সুরক্ষিত রাখে।

  1. 1

    আগে দেখে আসুন

    কোনো টাকা দেওয়ার আগে অবশ্যই নিজে গিয়ে বাসাটি দেখুন।

  2. 2

    কাগজপত্র দেখুন

    মালিকের NID ও একই নামের ইউটিলিটি বিল দেখুন, এবং লিখিত চুক্তি করুন।

  3. 3

    বিজ্ঞাপন রিপোর্ট করুন

    কিছু ভুল মনে হলে বিজ্ঞাপনের পেজে “Report this listing” চেপে কারণ বাছুন। আমাদের টিম প্রতিটি রিপোর্ট দেখে।

গুরুত্বপূর্ণ: যাকে কখনো দেখেননি, তাকে বিকাশ, নগদ বা ব্যাংকে অ্যাডভান্সের টাকা কখনোই পাঠাবেন না।

মালিকদের জন্য

7

প্রপার্টি যোগ করুন (৬টি ধাপ)

বিজ্ঞাপন দেওয়া সম্পূর্ণ ফ্রি। প্রতিটি ধাপের পর আপনার তথ্য সেভ হয়, তাই পরে এসেও শেষ করতে পারবেন।

  1. 1

    মৌলিক তথ্য

    স্পষ্ট শিরোনাম লিখুন (যেমন “মিরপুর ১০-এর কাছে ৩ বেডের ফ্যামিলি ফ্ল্যাট”) এবং বিবরণ: আকার, তলা, সুবিধা, কাদের জন্য উপযুক্ত।

  2. 2

    লোকেশন

    বিভাগ → জেলা → উপজেলা → এলাকা বাছুন। শেষ ধাপ পর্যন্ত না গেলে এগোনো যাবে না। রোড ও বাড়ির নম্বর দিন, যাতে ভাড়াটিয়ারা সহজে খুঁজে পান।

  3. 3

    প্রপার্টির ধরন

    মিল আছে এমন ক্যাটাগরি বাছুন — পরের ধাপে সেই অনুযায়ী ঘর আসবে।

  4. 4

    বিবরণ ও ভাড়া

    মাসিক ভাড়া, অ্যাডভান্স, সার্ভিস চার্জ এবং বিবরণ (বেডরুম, বাথরুম, সুবিধা …) দিন। সংখ্যা বাংলাতেও লিখতে পারবেন।

  5. 5

    যোগাযোগ

    যে নাম ও মোবাইল নম্বরে ভাড়াটিয়ারা কল করবেন তা দিন। WhatsApp নম্বর ঐচ্ছিক।

  6. 6

    ছবি

    ১টি প্রধান ছবি ও আরও সর্বোচ্চ ৫টি ছবি দিন। বড় ছবি নিজে থেকেই ছোট হয়ে যায়। উজ্জ্বল ও প্রশস্ত ছবিতে অনেক বেশি কল আসে।

টিপস

  • পরের ধাপে যেতে “Continue” চাপুন — প্রতিবার ড্রাফট সেভ হয়।
  • প্রপার্টির আসল ছবি ব্যবহার করুন; ইন্টারনেট থেকে নেওয়া ছবিসহ বিজ্ঞাপন বাতিল করা হয়।
8

ড্রাফট, প্রিভিউ ও পোস্ট করা

রিভিউতে পাঠানোর আগে একবার সব যাচাই করে নিন।

  1. 1

    প্রিভিউ

    ছবির ধাপের পর “Preview” চাপুন — ভাড়াটিয়ারা ঠিক যেভাবে দেখবে সেভাবে দেখুন।

  2. 2

    পোস্ট (Publish)

    “Publish” চাপুন। শেষ না হওয়া পর্যন্ত পেজটি খোলা রাখুন — নিশ্চিতকরণ দেখবেন ও একটি ইমেইল পাবেন।

  3. 3

    পরে ড্রাফট শেষ করুন

    অসম্পূর্ণ বিজ্ঞাপন Dashboard → My Drafts-এ থাকে। চালিয়ে যেতে “Edit”, বাদ দিতে “Delete” চাপুন।

টিপস

  • ড্রাফট এই ব্রাউজারেই সেভ থাকে। যে ডিভাইসে শুরু করেছেন সেখানেই শেষ করুন।
9

রিভিউ ও অনুমোদন

সাইটকে বিশ্বাসযোগ্য রাখতে প্রতিটি নতুন বিজ্ঞাপন আমাদের টিম যাচাই করে।

  1. 1

    Pending review

    পোস্ট করার পরপরই স্ট্যাটাস হয় “Pending review”। তখনও ভাড়াটিয়ারা দেখতে পায় না।

  2. 2

    অনুমোদিত → Live

    অনুমোদন হলে (সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে) “Live” হয়, এবং আপনি ইমেইল ও নোটিফিকেশন 🔔 পাবেন।

  3. 3

    বাতিল হলে?

    অ্যাডমিন কারণ লিখে দেন। My Listings-এ গিয়ে “Edit” চাপুন, সমস্যা ঠিক করে সেভ করুন — আবার রিভিউতে যাবে। অথবা “Resubmit” চাপুন।

10

বিজ্ঞাপন আপডেট করুন

যেকোনো সময় ভাড়া, বিবরণ, ছবি বা লোকেশন বদলাতে পারবেন।

  1. 1

    এডিটর খুলুন

    Dashboard → My Listings-এ গিয়ে বিজ্ঞাপনের “Edit” চাপুন।

  2. 2

    প্রয়োজনীয় পরিবর্তন করুন

    প্রতিটি অংশ (মৌলিক তথ্য, ধরন, লোকেশন, বিবরণ, যোগাযোগ, ছবি) এডিট করা যায়।

  3. 3

    সেভ করুন

    “Save changes” চাপুন। Live বিজ্ঞাপনের তথ্য বদলালে দেখানোর আগে আবার রিভিউ হয়।

টিপস

  • ভাড়ার পরিমাণ সবসময় হালনাগাদ রাখুন — ভুল দামের কারণেই সবচেয়ে বেশি রিপোর্ট আসে।
11

Pause, Resume ও ভাড়া হয়ে গেছে চিহ্নিত করা

কে আপনার বিজ্ঞাপন দেখবে তা নিয়ন্ত্রণ করুন।

  1. 1

    Pause

    কিছুদিন কল চান না? “Pause” চাপুন। “Resume” না চাপা পর্যন্ত বিজ্ঞাপন লুকানো থাকবে।

  2. 2

    Mark as rented

    ভাড়াটিয়া পেয়ে গেছেন? 🔑 চাবি বোতাম → “Mark as rented” চাপুন। বিজ্ঞাপন লুকানো হবে এবং সফল ভাড়া হিসেবে গণনা হবে।

  3. 3

    Relist

    বাসা আবার খালি হলে “Rented” ট্যাব খুলে “Relist” চাপুন। দ্রুত রিভিউর পর আবার প্রকাশ হবে।

  4. 4

    Delete

    ময়লার ঝুড়ি আইকন চাপলে বিজ্ঞাপন ও ছবি স্থায়ীভাবে মুছে যাবে।

গুরুত্বপূর্ণ: Delete করলে আর ফেরত আনা যায় না। পরে আবার খালি হতে পারে এমন বাসার জন্য “Mark as rented” ব্যবহার করুন।

12

বিজ্ঞাপনের মেয়াদ শেষ হলে করণীয়

Live বিজ্ঞাপন ৬০ দিন দেখা যায়, যাতে ভাড়াটিয়ারা শুধু সত্যিকারের খালি বাসাই দেখেন।

  1. 1

    নোটিফিকেশন পাবেন

    মেয়াদ শেষ হলে স্ট্যাটাস “Expired” হয়। ড্যাশবোর্ডের ঘণ্টা 🔔 জানায়, আর মোবাইল নোটিফিকেশন চালু থাকলে ফোনেও জানতে পারবেন।

  2. 2

    এখনো খালি কি না দেখুন

    বাসা ইতিমধ্যে ভাড়া হয়ে গেলে “Mark as rented” করুন বা Expired অবস্থায় রেখে দিন।

  3. 3

    Renew করুন

    এখনো খালি? My Listings → “Expired” ট্যাবে গিয়ে “Renew” চাপুন। দ্রুত রিভিউর পর আরও ৬০ দিনের জন্য Live হবে।

  4. 4

    আগে হালনাগাদ করুন

    Renew করার আগে কিছু বদলালে ভাড়া ও ছবি আপডেট করুন — নতুন তথ্যের বিজ্ঞাপনে বেশি কল আসে।

13

মেসেজ পেলে করণীয়

ভাড়াটিয়ারা আপনার বিজ্ঞাপনের পেজ থেকে মেসেজ পাঠাতে পারেন। দ্রুত উত্তর দিলে দ্রুত ভাড়া হয়।

  1. 1

    জানতে পারবেন

    আপনি একটি ইমেইল পাবেন, এবং ড্যাশবোর্ড মেনুতে “Messages”-এর পাশে সংখ্যা দেখাবে।

  2. 2

    মেসেজ পড়ুন

    Dashboard → Messages খুলে মেসেজে চাপুন। এটি পড়া হয়েছে হিসেবে চিহ্নিত হবে।

  3. 3

    উত্তর দিন

    বোতাম দিয়ে ভাড়াটিয়াকে কল, WhatsApp বা ইমেইল করুন — তার নম্বর ও বিজ্ঞাপন সেখানেই আছে।

  4. 4

    ইনবক্স গুছিয়ে রাখুন

    কাজ শেষে “Archive” চাপুন (পরে ফিরিয়ে আনা যায়) অথবা ময়লার ঝুড়ি আইকনে মুছে ফেলুন।

টিপস

  • কয়েক ঘণ্টার মধ্যে উত্তর দিন — ভাড়াটিয়ারা সাধারণত একসাথে কয়েকজন মালিকের সাথে যোগাযোগ করেন।
14

অ্যাকাউন্ট, থিম ও নোটিফিকেশন

ভাড়া হবে নিজের মতো করে সাজিয়ে নিন।

  1. 1

    প্রোফাইল

    Dashboard → Settings: নাম, ফোন ও ছবি বদলান।

  2. 2

    পাসওয়ার্ড

    Settings → Password-এ। নিরাপত্তার জন্য পরিবর্তনের পর লগআউট হয়ে যাবে।

  3. 3

    ডার্ক বা লাইট

    উপরের ☀/☾ বোতাম ব্যবহার করুন, অথবা Settings → Appearance-এ Light / Dark / System বাছুন।

  4. 4

    নোটিফিকেশন

    ঘণ্টা 🔔 অনুমোদন, বাতিল ও মেয়াদ শেষের খবর দেখায়। বিস্তারিত দেখতে খুলুন।

আরও সাহায্য দরকার?

প্রশ্ন ও উত্তর পড়ুন অথবা আমাদের টিমের সাথে যোগাযোগ করুন — সাধারণত এক কার্যদিবসের মধ্যে উত্তর দিই।